প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন, ||
গাজীপুর মহানগর পুলিশের আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ ( অনূর্ধ্ব ২০)। প্রতিযোগিতায় অপরাধ উত্তর বিভাগ বনাম অপরাধ দক্ষিণ বিভাগ অংশগ্রহণ করে। জমজমাট ফাইনালে অপরাধ দক্ষিণ বিভাগ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অপরাধ উত্তর বিভাগ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাসউদ্দীপনা সৃষ্টি করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ।আরও পড়ুন, রাজেন্দ্রপুরে বাস হেলপার নিহত: আড়াই বছর পর কাভার্ড ভ্যানচালক গ্রেপ্তারফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ ইসরাইল হাওলাদার। তিনি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত