প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ফের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র।হুথি সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা পরিচালনা করেছে।বিবৃতিতে দাবি করা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় বলেও দাবি করেছে হুথিরা।এর আগে একই দিন সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে কড়া সতর্কবার্তা দেয় হুথি বিদ্রোহীরা। আরও পড়ুন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়তাদের পক্ষ থেকে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমা হামলার জন্য উন্মুক্ত থাকবে।সতর্কবার্তায় আরও বলা হয়, এই হুঁশিয়ারি উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখা হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না।তবে বিমানবন্দরে হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে হুথিদের হামলার দাবি ও বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নতুন করে হামলার এই দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত