প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
১৪ মামলায় হয়রানির অভিযোগ সেনাসদস্যের পরিবারের সংবাদ সম্মেলন
এম. মুনসুরুল ইসলাম মাসুম ||
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১৪টি মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জাল হেবা দলিল তৈরি এবং ভূমি কার্যালয়ের প্রতিবেদনে প্রকৃত মালিকানার তথ্য গোপনের অভিযোগ করেছেন সাবেক সেনা সদস্য মো. কামাল হোসেন।সোমবার সংবাদ সম্মেলনে কামাল হোসেন অভিযোগ করেন, তাঁর দাদার সম্পত্তি নিয়ে বিরোধের সুযোগে দ্বিতীয় পক্ষের কয়েকজন উত্তরাধিকারী কথিত জাল দলিলের মাধ্যমে অতিরিক্ত জমি নিজেদের নামে নামজারি ও জমাভাগ করেছেন। তাঁদের পরিবারের দাবি করা ৩৯ দশমিক ৫০ শতাংশ জমির দলিল কাওরাইদ ইউনিয়ন ভূমি অফিস ও শ্রীপুর এসিল্যান্ড অফিসের প্রতিবেদনে হুবহু অনুসরণ করে অর্থের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন আদালতে প্রেরণ করেন, যাতে দালিলিক মালিকানা উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, গোয়ালপাড়ায় কথিত মাদক সম্রাজ্ঞী মনি'র মাদক বাণিজ্যের অভিযোগে জনমনে তীব্র ক্ষোভতিনি আরও বলেন, বিষয়টি আদালতে গড়ানোর পরও ভূমি কার্যালয়ের প্রতিবেদনে একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পক্ষের দুই ভাই পুলিশে চাকরি করার প্রভাব খাটিয়ে পুলিশ নিয়ে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ তাঁর।কামাল হোসেনের ভাই সুরুজ মিয়া বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য আবুল কালামসহ তাদের ভাইদের ষড়যন্ত্রের কারণে আমাদের ৫ জন ফুফুকে তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। কথিত জাল দলিল, ভূমি কার্যালয়ের প্রতিবেদন ও তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং হয়রানি বন্ধ করতে হবে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত