প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলায় ৬ জনসহ গ্রেপ্তার ২৫
সংবাদ দিগন্ত ||
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী ১৩ জন, পরোয়ানাভুক্ত তিনজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ছয়জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪) নামে দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন, মাদারগঞ্জে ‘বধু তুমি কার’ কাণ্ড: প্রেমের টানে যুবকের কাছে পুলিশ কর্মকর্তার স্ত্রীএছাড়া মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. কামাল হোসেন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতি মামলায় মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪) নামে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু এবং মো. মাহবুবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত