প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
আইপিইউর এপিজি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাংলাদেশের স্পিকার
সংবাদ দিগন্ত ||
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আইপিইউতে এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ে বাংলাদেশের আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।আরও পড়ুন, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা বাড়ছে ইলিশের দাম এদিকে ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে রোববার (৪ অক্টোবর) তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইপিইউর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সংসদীয় সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণকে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এ দায়িত্বের মাধ্যমে এ অঞ্চলের বিভিন্ন দেশের সংসদগুলোর সঙ্গে বাংলাদেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত