প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, অভিযুক্ত জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রোববার রাতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।আরও পড়ুন, মাদকবিরোধী অভিযান ঠেকাতে পুলিশের ওপর হামলার চেষ্টা, তালায় গ্রেপ্তার ৩ পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে।এ সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে ছোড়া একটি ইটের টুকরো ওসি মো. মাহাবুব আলমের মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে একটি ইটের আঘাতে তিনি মাথায় কিছুটা আহত হন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত