প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
কিছু পরিবর্তন হাসির আড়ালেও ঘটে
সংবাদ দিগন্ত ||
পরপর দুটি স্ট্যাটাস ও কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। কমলা রঙের পোশাকে তোলা ছবিগুলোতে ভিন্ন সাজে দেখা গেছে তাকে। ছবির পাশাপাশি দেওয়া তার বক্তব্য নিয়েই এখন ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা।প্রথম স্ট্যাটাসে নিজের কোমলতা ও শক্তির দিক নিয়ে কথা বলেছেন পূজা চেরী। এরপর দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, সব পরিবর্তন প্রকাশ্যে আসে না; কিছু পরিবর্তন হাসির আড়ালেও নীরবে ঘটে।আরও পড়ুন, ‘চুট্টামাল্লে’ গানের দৃশ্য এআই দিয়ে বিকৃত তারকাদের ক্ষোভতবে ঠিক কী ধরনের পরিবর্তনের কথা তিনি বলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে তার পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ কেউ ব্যক্তিগত জীবনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন তার কথাগুলোকে, আবার অনেকে এটিকে শুধুই আত্মঅনুভূতি বা ব্যক্তিগত উপলব্ধির প্রকাশ হিসেবে দেখছেন।সম্প্রতি পূজা চেরীর বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, সত্যিই বিয়ের মতো কোনো ঘটনা ঘটলে তিনি নিজেই তা প্রকাশ্যে জানাবেন।নতুন পোস্টগুলোতে পূজার বক্তব্যের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় আপাতত বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহলই বাড়ছে। তার পরবর্তী কোনো পোস্ট বা বক্তব্যে এ রহস্যের উত্তর মেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত