প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব বসতি দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, টেকসই নগর গড়তে ছয় বিভাগীয় শহরে নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীরবিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের আবাসন পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব নগর উন্নয়ন এবং সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সরকারের পক্ষ থেকে দেশের নগর ও আবাসন ব্যবস্থাকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নগর সম্প্রসারণের সঙ্গে পরিবেশ সংরক্ষণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত