প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
জাতিকে বিভক্ত না করলে বাংলাদেশও এগিয়ে যাবে: নূরুল ইসলাম সাদ্দাম
সংবাদ দিগন্ত ||
একাত্তরের চেতনার নামে জাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।শিবির সভাপতি বলেন, সবসময় তাদের একাত্তরের চেতনার কথা শেখানো হয়। তার দাবি, এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। জাতিকে সামনে এগিয়ে যেতে না দেওয়ার জন্য বিভাজনকে কাজে লাগানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশ নানা সংকটের মধ্য দিয়েও ঘুরে দাঁড়িয়েছে। তার মতে, জাতিকে বিভক্ত না করায় তারা পরবর্তী সময়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে।আরও পড়ুন,নিরাপত্তা ও শান্তি নিশ্চিত না হলে বিকল্প নেতৃত্ব আসবে: শফিকুর রহমাননিজের প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, তিনি এ দেশে জন্মগ্রহণ করেছেন এবং দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছেন। তার বক্তব্য, ১৯৯০ সালের পর জন্মগ্রহণ করলেও তাকে রাজাকার, আলবদর বা আল-শামস বলা হয় এবং দেশ থেকে বের করে দেওয়ার কিংবা হত্যার হুমকির কথা বলা হয়।তিনি আরও বলেন, তিনি কর দেন, দেশের মানুষ ও জাতিকে নিয়ে ভাবেন, দুর্নীতি করেন না এবং মানুষের সম্পদ লুটপাট বা চাঁদাবাজি-টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন। তারপরও তাকে রাজাকার বলা হয় বলে অভিযোগ করেন তিনি।নূরুল ইসলাম সাদ্দামের দাবি, মুক্তিযুদ্ধের সময় জন্ম না হলেও কাউকে যদি চেতনায় রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে এর মাধ্যমে জাতিকে বিভক্ত রাখা হচ্ছে। গত ৫৫ বছরে দেশের সামনে এগিয়ে যেতে না পারার পেছনে এটিও অন্যতম একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদীসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত