প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন দোয়া চাইলেন
সংবাদ দিগন্ত ||
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে এবার তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে তোলা একটি ছবি প্রকাশ করে সামিয়া জানিয়েছেন আগামী কয়েকটি দিন তার জন্য কিছুটা কঠিন হতে পারে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সামিয়া লিখেছেন আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে। তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাশাপাশি তিনি প্রার্থনা করেছেন তার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে। আরও পড়ুন,বিজেপির প্রার্থী কোয়েল মল্লিকঅক্টোবরকে ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে নিজের ভক্ত ও অনুসারীদেরও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই উপস্থাপিকা। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সামিয়ার এই পোস্টের পর ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন। প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। তবে চলতি বছরে নতুন করে তার শরীরে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার পর মাথা ন্যাড়া করার সিদ্ধান্তও নিয়েছিলেন সামিয়া। সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন তিনি। এখন তৃতীয় কেমোথেরাপি শেষ করে সুস্থতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সামিয়ার। তার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত