প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের যে দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা, অক্টোবর মাসে তা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।এর আগে চলতি বছরের এপ্রিলের পর আগস্টে এলপিজির দাম এক দফা বাড়ানো হয়েছিল। আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।আরও পড়ুন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে দেশেতবে এর আগের কয়েক মাসে এলপিজির দামে একাধিকবার কমানোর সিদ্ধান্তও এসেছিল। জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানো হয়। পরের মাস জুলাইয়ে দাম কমানো হয় আরও ৩৫৭ টাকা। এরপর আগস্টে আবার ৭০ টাকা বাড়ানো হয়।সেপ্টেম্বর মাসে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি দিয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আরও ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার সেই দাম ২৫২ টাকা বেড়ে গেল।এলপিজির দাম বাড়ায় রান্নার জ্বালানি হিসেবে সিলিন্ডার ব্যবহারকারী পরিবারগুলোর মাসিক ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবহন ও বিভিন্ন বাণিজ্যিক কাজে এলপিজি ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপরও অতিরিক্ত ব্যয়ের চাপ পড়তে পারে।বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকা কার্যকর থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত