প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
শর্টসার্কিটে চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আরও পড়ুন : বন্যহাতির আক্রমণে লামায় ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকাচট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের এক অপারেটর জানান, ভোর ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক খুঁটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুঁটি ও সংযোগের ত্রুটির কারণে এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জাম পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত