প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
শিম ২০০ টাকা কেজি পেঁপে মিলছে ৩০ টাকায়
সংবাদ দিগন্ত ||
চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিমের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের দরেই এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে আগাম শীতকালীন সবজি শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। বিপরীতে তুলনামূলক কম দামে প্রতি কেজি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে।শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ সাধারণ সবজির অধিকাংশই কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শসার দাম কিছুটা কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। তবে দেশি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। মানভেদে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা।মুরগির বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। আরও পড়ুন, বাব আল-মানদেব পুনর্দখলে হুতিদের বিরুদ্ধে সৌদির সামরিক অভিযানের প্রস্তুতিপ্রতি ডজন ডিম ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।মাছের বাজারে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।বিক্রেতারা জানান, বাজার ও মাছের আকারভেদে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দামের পার্থক্য থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত