প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
সৌদি বিমান হামলার জবাবেই তেল স্থাপনায় হামলা হুথিদের দাবি
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ঘটনাস্থলে দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। আরও পড়ুন, সহ-পাইলটের হামলায় রক্তাক্ত ক্যাপ্টেন খুললেন ককপিটের দরজাতার দাবি, হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়।ইয়াহিয়া সারি আরও দাবি করেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকেও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সৌদি আরব ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে তেল স্থাপনায় হামলার এ দাবি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত