প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
দুই দিনে ৪ হাজার ৬১ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। একই সময়ে ১ হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাফিক বিভাগের আটটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৪৭১টি মামলা করা হয়।রমনা বিভাগে ২১০টি, লালবাগে ১৫৫টি, মতিঝিলে ৫২৫টি, ওয়ারীতে ৫২৫টি, তেজগাঁওয়ে ২১৩টি, মিরপুরে ৪৪০টি এবং উত্তরা বিভাগে ৫২২টি মামলা করা হয়েছে।আরও পড়ুন, চাঁদা না পেয়ে চাপ প্রয়োগ, বনানীতে দুই কথিত সাংবাদিক লাঞ্ছিতডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ ২১০টি মামলা হয়েছে। লালবাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ ১৫৫টি মামলা করা হয়।মতিঝিল ও ওয়ারী বিভাগে সমান ৫২৫টি করে মামলা হয়েছে। তেজগাঁওয়ে ২১৩টি, মিরপুরে ৪৪০টি এবং উত্তরা বিভাগে ৫২২টি মামলা করা হয়েছে।অন্যদিকে গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত