প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
প্রথমবার ভারতের মাটিতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে দুই দল
সংবাদ দিগন্ত ||
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ভারত। শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বহুল আলোচিত এই ম্যাচ। জাতীয় পর্যায়ে এটিই ভারত ও ব্রাজিলের প্রথম মুখোমুখি লড়াই। একই সঙ্গে ভারতের মাটিতেও এই প্রথম খেলতে নামছে ব্রাজিল। ফলে ম্যাচটি দুই দলের ফুটবল ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করছে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম। বিপরীতে ভারত রয়েছে ১৩৮তম স্থানে। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর ভারতের মুখোমুখি হওয়া এটিই সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল। ব্রাজিলের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে পেদ্রো মরিসকোকে গোলরক্ষক হিসেবে। রক্ষণে থাকবেন মাতেউজিনিয়ো ভিতর রেইস গ্যাব্রিয়েল ও দানিলো সান্তোস। মাঝমাঠে আন্দ্রে সান্তোস ও ব্রুনো বিদন। আক্রমণভাগে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এস্তেভাও ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিককে দেখা যেতে পারে।আরও পড়ুন,পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী দলের দুর্দান্ত শুরুঅন্যদিকে ভারতের সম্ভাব্য একাদশে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর সামনে রক্ষণে থাকবেন অভিষেক সিং বিজয় ভার্গেস আনোয়ার আলী ও আকাশ মিশ্র। মাঝমাঠে আপুইয়া ও অনিরুদ্ধ থাপা। আক্রমণভাগে প্রতাপ সিং রায়ান উইলিয়ামস নাওরেম মহেশ বা লালেংমাওইয়া ছাংতে এবং মনবীর সিংয়ের থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ২৬ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞ গুরপ্রীত সিং সান্ধু অনিরুদ্ধ থাপা সাহাল আবদুল সামাদ মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের মতো খেলোয়াড় রয়েছেন। ব্রাজিলের স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র এনদ্রিক মার্তিনেল্লি ব্রুনো গিমারায়েস ও মারকিনিওসের মতো তারকারাও রয়েছেন। বাংলাদেশে ম্যাচটি অনলাইনে দেখা যাবে সনি লিভে। আন্তর্জাতিক সম্প্রচারের তালিকায় সনি টেন ২ সনি টেন ৩ ও সনি টেন ৪-এর নামও রয়েছে। ভারতে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লিভে সরাসরি সম্প্রচার করা হবে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তাই আজকের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রথমবার ভারতের মাটিতে ব্রাজিলের ম্যাচ হওয়ায় আন্তর্জাতিক ফুটবলের এই লড়াই নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যেও রয়েছে বাড়তি উত্তেজনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত