প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলার অভিযোগ
আবদুস সালাম খান ||
গঙ্গাচড়ায় সাংবাদিককে হামলার অভিযোগ উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল বারী রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলার শিকার আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি। তার অভিযোগ,আরও পড়ুন,পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত এক আসামি আটক ৩০ সেপ্টেম্বর উমর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার কামরুল হাসান, আমানুল্লাহ আমানসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।ওই অভিযানে বালু উত্তোলনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছিল। হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুছ সবুর বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত