প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
সংবাদ দিগন্ত ||
ইসলামী রাজনীতি ও শরিয়াহ আইন প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারা উচিত নয়।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী যেহেতু ইসলামী রাজনীতি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে, তাই ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা উচিত। তার দাবি, জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।আরও পড়ুন, রাড্ডা ক্লিনিকে হামলা লুটপাট ও ভাঙচুরে আইনি পদক্ষেপ চাইলেন শফিকুর রহমানহেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত বলে তিনি মত দিয়েছেন। একই সঙ্গে যারা একসঙ্গে আন্দোলন করে আগের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখার কথাও আলোচনায় এসেছে বলে জানান তিনি।রাশেদ খানের অভিযোগ, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে ক্ষমতায় যাওয়া। তিনি আরও দাবি করেন, জামায়াত সরকারের সহযোগিতার কথা বললেও একই সময়ে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গে রাশেদ খান বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ সময়ে যারা সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে, জনগণ তাদের রাজনৈতিক অবস্থান বিবেচনা করবে।তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি দোয়া নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত