প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
একই দিনে স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের ‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’
সংবাদ দিগন্ত ||
সিনেমাপ্রেমীদের জন্য একই দিনে আসছে হলিউডের দুই আলোচিত সিনেমা। আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সের পর্দায় উঠছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ এবং জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমা। ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আলেহান্দ্রো জি ইনারিতু পরিচালিত ‘ডিগার’। সিনেমাটিতে টম ক্রুজকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, মুখজুড়ে বয়সের ছাপ এবং বদলে যাওয়া শরীরী ভাষা নিয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। ‘মিশন: ইম্পসিবল’ কিংবা ‘টপ গান’-এর পরিচিত টম ক্রুজের সঙ্গে এই চরিত্রের কোনো মিল নেই। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে ডিগার রকওয়েল নামের এক ক্ষমতাধর ধনকুবের। তাঁর একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের হিমবাহ সরে গিয়ে তৈরি হয় বড় ধরনের পরিবেশগত সংকট।আড়ও পড়ুন,দুর্ঘটনায় আহত নুসরাত পরিস্থিতি একপর্যায়ে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করে। তবে পৃথিবীকে বাঁচানোর চেয়েও নিজের ভাবমূর্তি নিয়ে বেশি চিন্তিত ডিগার। নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টাই হয়ে ওঠে তাঁর নতুন লড়াই। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতু। জলবায়ু সংকট, করপোরেট লোভ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ব্ল্যাক কমেডির আবহে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে ‘রেসিডেন্ট ইভিল’। জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত সিনেমাটি আগের ছবিগুলোর সরাসরি সিক্যুয়েল নয়। এটি নতুনভাবে তৈরি একটি রিবুট গল্প। জ্যাক ক্রেগার পরিচালিত সিনেমাটির গল্পে মেডিক্যাল কুরিয়ার ব্রায়ান ভয়াবহ এক সংক্রমণ ও দানবীয় প্রাণীর মধ্যে আটকে পড়ে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। দুই সিনেমার একসঙ্গে মুক্তিকে ঘিরে স্টার সিনেপ্লেক্সে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত