প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন সম্ভাবনার দ্বার খুলল
আবুল কালাম আজাদ ||
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ভেওলা মানিকচর মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিমাগারটির উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, উপ-পরিচালক বিপ্লব কুমার, মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার আরিফ দুলাল, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি বলেন, মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের সক্ষমতা বাড়বে এবং ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আড়ও পড়ুন,রাউজানে পুলিশের সঙ্গে সশস্ত্র অপরাধীদের গুলিবিনিময়, আহত ১২মৌসুম শেষে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে কৃষকদের কম দামে ফসল বিক্রি করতে হয়। এখন প্রয়োজন অনুযায়ী ফসল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করার সুযোগ তৈরি হবে। এতে কৃষি আরও লাভজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, কৃষকদের সুবিধার্থে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ একটি সোলারচালিত সরকারি উদ্যোগ। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বাজারজাত করা সম্ভব হবে। এটি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী বলেন, মিনি কোল্ড স্টোরেজের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি, আড়ও পড়ুন,লামায় যুবলীগ নেতা রাসেল চৌধুরী গং কর্তৃক মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে হামলা- ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৌরবিদ্যুৎ ব্যবহার এবং স্বয়ংক্রিয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা। মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেও এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানান, মিনি কোল্ড স্টোরেজ মূলত দুই ধরনের গৃহস্থালি ভিত্তিক টিএসসিআর (TSCR) এবং কন্টেইনারভিত্তিক টিএসসিসি (TSCC)। গৃহস্থালি মডেলে প্রায় ১০ টন পর্যন্ত এবং কন্টেইনার মডেলে এর চেয়ে বেশি পরিমাণ কৃষিপণ্য সংরক্ষণ করা যায়। সংশ্লিষ্টরা জানান, সাধারণ কোল্ড স্টোরেজের তুলনায় এ প্রযুক্তিতে ব্যয় প্রায় ৭০ শতাংশ কম। গৃহস্থালি ইউনিট স্থাপনে আনুমানিক ৫ লাখ টাকা এবং কন্টেইনার মডেলে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হতে পারে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, মাতামুহুরীর কৃষকদের জন্য এ মিনি কোল্ড স্টোরেজ সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে মৌসুমে উৎপাদন বেশি হওয়ার সময় কৃষিপণ্য সংরক্ষণ করে পরবর্তী সময়ে বাজারজাত করা গেলে কৃষকের লোকসান কমার পাশাপাশি উৎপাদনে উৎসাহ বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত