প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
‘বহু বছর পর নানাবাড়ি এলাম’ফেনীতে : প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
নানাবাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর ফেনীতে নানাবাড়ির এলাকায় এসেছেন তিনি। তিনি বলেন, “খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।”বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পটির অনুমিত ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।প্রকল্প উদ্বোধনের পর স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, নদী খননের কথা বলা হয়েছিল এবং এখন তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণপ্রকল্পটির আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। তিনি অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। এসব বক্তব্য প্রধানমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক মন্তব্য হিসেবে এসেছে।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তাঁর প্রথম সফর। সরকারি তথ্য অনুযায়ী, তিনি বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন এবং দুপুরে সেখানে পৌঁছান।ফেনীর ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি। এ কারণে ফেনীর সঙ্গে তাঁর পারিবারিক স্মৃতির সম্পর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত