প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০১ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্ত ও ওয়ারেন্ট বাস্তবায়নের অংশ হিসেবে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান ওরফে রুবেল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি ইটাহাটা এলাকার বাসিন্দা।
এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ সোহেল (২৩) ও মোঃ অন্তর (৩০) কে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছেন। আরও পড়ুন, দুই বছর পর ফিরল সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাঅভিযানে একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাজু খানকে এবং একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইউনুস (৩৫) কে গ্রেফতার করা হয়।
এদিকে নন-এফআইআর প্রসিকিউশন মামলায় রাকিব (২২) ও মাসুদ রানা (২১) নামের আরও দুই আসামিকে আটক করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত