প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
সংবাদ দিগন্ত ||
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় পর্যালোচনা করে একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন।ইসি সচিব জানান, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইউপি নির্বাচন আয়োজনের সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ভোটার তালিকা, আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর এমপি মিষ্টির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিলেনভোটকেন্দ্র ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় ইসি সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।ইসি সচিব জানান, প্রস্তাবিত প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নয়; এটি ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত