প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
সংবাদ দিগন্ত ||
মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযান চালিয়ে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের মধ্যে একজন সাবেক ছাত্রদল নেতা বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।গ্রেফতার ব্যক্তিরা হলেনশিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল এবং রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খাঁ গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন (২৭)। কাউসার বর্তমানে সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালানো হয়। আরও পড়ুন, এনএসআই প্রতিবেদনে আটকে নিয়োগ, অনশনের পর ছাড় ২০ জনের, ঝুলে রইল ২ জনএ সময় নাজমুলের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।একই রাতে পুলিশের অপর একটি দল উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে অভিযান চালায়। সেখানে কাউসার হোসেনকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় কাউসার হোসেনের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত