প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
নৌপথে যাত্রীভাড়া বাড়ল
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ২২ পয়সা এবং এরপরের দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়াও ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত ভাড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।আরও পড়ুন, অক্টোবরের শুরুতেই বর্ষার বিদায়, ভোরে কুয়াশার আভাসনতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া নৌপথে যাতায়াতের ক্ষেত্রে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।প্রজ্ঞাপনে যাত্রীদের সুবিধার্থে নতুন ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।জ্বালানি ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণের এ সিদ্ধান্তের ফলে নৌপথে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের পরিবহন ব্যয় কিছুটা বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত