প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ওয়ানডেতে প্রথমবার ৪০০ রান, ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ
সংবাদ দিগন্ত ||
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। গুয়াহাটিতে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান সংগ্রহ করেছে শাই হোপের দল। ওয়ানডেতে এই প্রথম ৪০০ রানের মাইলফলক স্পর্শ করল ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ৪০০ বা তার বেশি রান করা অষ্টম দলে পরিণত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৪০০ রানের ইনিংস হয়েছে ৩২টি। ওয়ানডেতে প্রথমবার ৪০০ রান হয়েছিল ২০০৬ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে দক্ষিণ আফ্রিকাও ৪০০ পেরিয়ে যায় এবং রেকর্ড রান তাড়া করে ম্যাচটি জিতে নেয়। এখন পর্যন্ত সেটিই ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ৪০০ রানের ইনিংসে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই ৪০০ বা তার বেশি রানের ইনিংস রয়েছে আটটি করে। ইংল্যান্ড করেছে সাতবার। তাদেরই রয়েছে ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি দলীয় সংগ্রহ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রান।আড়ও পড়ুন,অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া facebook sharing buttonmessenger sharing buttonঅস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে ৪০০ রান করলেও পরে এই মাইলফলকে পৌঁছেছে তিনবার। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের রয়েছে দুটি করে ৪০০ রানের ইনিংস। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে একটি করে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এখনো ৪০০ রান করতে পারেনি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। পাকিস্তান অবশ্য খুব কাছাকাছি গিয়েছিল। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ১ উইকেটে ৩৯৯ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯ রান। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৩/৯ এবং আয়ারল্যান্ডের সর্বোচ্চ ৩৫৯/৯। ওয়েস্ট ইন্ডিজ ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেও ভারতের জবাব ছিল দুর্দান্ত। প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫০ রান তুলে ফেলেছিল ভারত। ফলে রেকর্ড গড়ার পরও বল হাতে স্বস্তিতে ছিল না ক্যারিবীয় দল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত