প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় নেই: মাহ্দী আমিন
সংবাদ দিগন্ত ||
অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক দখল, হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।মাহ্দী আমিন বলেন, এসব ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। সরকার প্রতিটি ঘটনায় সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।আড়ও পড়ুন,সালমান মুক্তাদিরকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন ছাত্রদল নেতা আমানতিনি জানান, চাঁদ উদ্যান দখলের চেষ্টার ঘটনায় ১৩ জন, আদাবরের শ্যামলী হাউজিংয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় ১১ জন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও মালামাল ক্ষতির ঘটনায় ১৩ জন এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে নির্মোহভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।মাহ্দী আমিন বলেন, কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দল বা প্রশাসনের প্রভাব ব্যবহার করে কেউ অপরাধে জড়ালেও ছাড় দেওয়া হবে না—এমন অবস্থান সরকার আগেই জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত