প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
মহেশপুরে এক যুববকে ৫ মাসের কারাদন্ড
আনিসুর রহমান রিপন ||
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমান
আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ
দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সুজন মিয়া মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরাপুর গ্রামের
শহিদুল ইসলামের ছেলে। আরও পড়ুন, সাভারে গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসীমহেশপুর থানা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিক্তিত্বে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ
অভিযান পরিচালনা করে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান জানান,দন্ডপ্রাপ্ত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে
সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত