প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে নাঈম হত্যা ৪ আসামির মৃত্যুদণ্ড
||
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত এ রায় ঘোষণা করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ নভেম্বর তার মৃত্যু হয়।আরও পড়ুন, মাদারীপুরে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা উদ্ধারএ ঘটনায় নিহতের বাবা মো. চেরাগ মিয়া বাদী হয়ে ৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।দীর্ঘ শুনানি শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম, আব্দুল আজিজের ছেলে মো. সাইমন ইসলাম, নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম রনি এবং আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন।সাজাপ্রাপ্ত নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট। তার মতে, আসামিদের দণ্ডের মাধ্যমে বাদীপক্ষের পাশাপাশি আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। উচ্চ আদালতেও এই সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত