প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলায় শুনানি ১৫ অক্টোবর
সংবাদ দিগন্ত ||
‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।বুধবার ৩০ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আদালতের নিয়মিত বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক মিনহাজ মোসাদ্দেক নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। সেখানে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।মামলার নথিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে অনুষ্ঠিত ওই সভার কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের উপাদান পাওয়া গেছে বলে তদন্তে দাবি করা হয়েছে।আরও পড়ুন, বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করার ঘোষণা নৌপরিবহন প্রতিমন্ত্রীরএই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শুরু হয়।তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আসে।উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।এর আগে বিভিন্ন সময়ে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য একাধিক তারিখ নির্ধারণ করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত