প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ওষুধ রপ্তানিতে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানের ওপর মূল্যানুপাতিক শুল্ক আরোপ করবে না মার্কিন সরকার। এ সুবিধার আওতায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে এই শুল্ক ছাড়।যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ওষুধ উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত ২ এপ্রিল পেটেন্টকৃত ওষুধ, বায়োলজিকস এবং এসব ওষুধের কাঁচামাল ও উপাদানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন সিদ্ধান্তে নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে শুল্ক ছাড়ের আওতায় রাখা হয়েছে।এই সুবিধা বাংলাদেশের সব ধরনের ওষুধ রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দুর্লভ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমাভিত্তিক থেরাপি, প্রজনন ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটসের মতো নির্দিষ্ট পণ্য এ ছাড়ের আওতায় রয়েছে। এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং প্রাণিস্বাস্থ্যবিষয়ক কিছু পণ্যও তালিকায় রয়েছে।আরও পড়ুন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে গতি ফেরাতে নতুন মুদ্রানীতিবাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও অঞ্চল এ সুবিধার আওতায় এসেছে।মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আওতায় সরবরাহ করা পণ্য অথবা দেশটির জরুরি স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম নির্দিষ্ট পণ্য এ সুবিধা পেতে পারে। জরুরি স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে যোগ্য পণ্যের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে।তবে সাধারণ বা জেনেরিক ওষুধ ও এর উপাদান যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর ফার্মাসিউটিক্যাল শুল্কের আওতায় পড়বে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশের ওষুধশিল্পের জন্য এ সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নির্ভর করবে কোন কোন পণ্য ছাড়ের শর্ত পূরণ করছে এবং সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কীভাবে সুবিধাটি কাজে লাগাতে পারছে তার ওপর।সরাসরি ক্যাপশন: যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও উপাদানের শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশ। তবে সুবিধাটি সব ধরনের ওষুধের জন্য প্রযোজ্য নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত