প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ আইজিপির
সংবাদ দিগন্ত ||
মাদক কারবারি সন্ত্রাসী ও চাঁদাবাজদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। অপরাধ দমনে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ নেই।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। সভায় আগস্ট ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়।সভায় আইজিপি মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন। মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশপ্রধান। এ সময় গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার কথা বলেন তিনি।আরও পড়ুন, দুর্গাপূজায় ৫ কোটি, কঠিন চীবর দানে ৩ কোটি টাকা অনুদানসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ এবং এসব অপরাধী চক্রের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পুলিশ ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন।সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলা ছাড়াও মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত, বিচারিক কার্যক্রম এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।সরাসরি দলীয় পরিচয় নয় অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নিতে হবে বলে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত