প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১
হেমায়েত হোসেন হিমু ||
টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক
সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদককারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও
সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।আরও পড়ুন, সোনারগাঁয়ে চেকপোস্টে দুই ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার, উদ্ধার র্যাবের পোশাক-ওয়াকিটকি পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ
আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার
রাকিব হাসান বলেন, কান্দাপাড়া মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও
পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও
জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত