প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়তে পৌরসভার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
কামাল খান ||
তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা।ধূমপান, জর্দা, গুল, সাদাপাতা, বিড়ি, সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের নিয়মিত ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে।তামাক ব্যবহারের কারণে ফুসফুসের বিভিন্ন রোগ, হৃদরোগ, স্ট্রোক, মুখ ও ফুসফুসের ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। শুধু তামাক ব্যবহারকারীই নয়, আশপাশের মানুষও পরোক্ষ ধূমপানের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। পাশাপাশি তামাকজাত দ্রব্যের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে পারিবারিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।আরও পড়ুন, ফেসবুকে অপপ্রচারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তারনাগরিকদের তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গোলাপগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা, আলোচনা ও প্রচার কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে তামাক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।একটি তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার,গোলাপগঞ্জ জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল ও গোলাপগঞ্জ উপজেলা জামাতে নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরীর হাতে তামাকমুক্ত ব্যানার, ফেস্টুন,পৌরসভার সদস্য সচিব দুলাল আহমদ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত