প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে অপপ্রচারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার
মোঃ ফরিদ হোসেন ||
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এক বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আবির হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবির হোসেন গাজীপুরের কোনাবাড়ী এলাকার ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামে একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
এ ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে বাদীকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখানো হয়। একই সঙ্গে এসব তথ্য প্রচার বন্ধ রাখার বিনিময়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে আরও অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়,আরও পড়ুন, সাতক্ষীরায় সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক রোড লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে আবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি আবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে পোস্ট করতেন। তবে এসব পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার বা চাঁদাবাজির অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন রয়েছে।
এছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, আবিরের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, আবির হোসেনের ভাই আরিফের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য পুলিশি তথ্য বা মামলার নথি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বিষয়টির সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামি আবির হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত