প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে পোস্টের পর এনসিপি নেতা গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার বরামা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আশরাফুল ইসলাম বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনটির উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ।সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে আশরাফুলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে পরে তার ফেসবুক আইডিতে গিয়ে পোস্টটি পাওয়া যায়নি।আশরাফুলের পরিবারের দাবি, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কয়েক দিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অন্যদের অনুরোধে সেটি মুছে দেন। তার মা আসমা আক্তারের দাবি, পুলিশ তাকে জানিয়েছিল ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।তবে পুলিশের বক্তব্য ভিন্ন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, আশরাফুলকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়নি। আরও পড়ুন, লামায় ‘মা ডেন্টাল কেয়ার’-এ মিলছে আধুনিক দন্ত চিকিৎসা সেবাসন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আসে বলে জানান তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মশাল মিছিলের ঘটনায় একটি মামলা করা হয়। ওই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছিল।এদিকে এনসিপির উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ অভিযোগ করেছেন, আশরাফুলের দলীয় পরিচয় জানা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের কথা জানান এবং আশরাফুলের মুক্তির দাবি করেন।পুলিশ জানিয়েছে, আশরাফুলকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত