প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
লামায় ‘মা ডেন্টাল কেয়ার’-এ মিলছে আধুনিক দন্ত চিকিৎসা সেবা
সংবাদ দিগন্ত ||
বান্দরবানের লামা পৌর শহরে দাঁতের বিভিন্ন সমস্যা ও রোগের চিকিৎসায় সেবা দিয়ে যাচ্ছে ‘মা ডেন্টাল কেয়ার’। স্থানীয়দের দন্ত চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় দন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।লামা পান বাজার রোডে সোনালী ব্যাংকের পশ্চিম পাশে দ্বিতীয় তলায় অবস্থিত মা ডেন্টাল কেয়ার। প্রতিষ্ঠানের প্রচারপত্রে চিকিৎসক হিসেবে ডা. মো. সালমান হোসেন রাফি-এর নাম উল্লেখ রয়েছে। সেখানে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডি.ডি.এস. (চট্টগ্রাম), মেম্বার অব বি.ডি.এ. (ঢাকা) ও ডিপ্লোমা ইন ডেন্টাল উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন, কোনাবাড়ীতে পোশাকশ্রমিক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। দাঁতেরব্যথা, ক্ষয়, মাড়ির সমস্যা, দাঁতের সৌন্দর্য ও অন্যান্য দন্ত-সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।স্থানীয় পর্যায়ে মানসম্মত দন্ত চিকিৎসার সুযোগ বাড়াতে এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঠিকানা: সোনালী ব্যাংকের পশ্চিম পাশে, ২য় তলা, লামা পান বাজার রোড, লামা, বান্দরবান।যোগাযোগ: ০১৮৫১-৪৪৫২৩১।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত