প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
বেলজিয়ামকে হারিয়ে জিদানের অধীনে জয়ের ধারা ফ্রান্সের
সংবাদ দিগন্ত ||
বেলজিয়ামের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ফরাসিরা। কখনো বেলজিয়ামের গোলরক্ষক সানা লমেন্সের দুর্দান্ত প্রতিরোধ, আবার কখনো ক্রসবার বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মাইকেল ওলিসের দুর্দান্ত গোলে কাঙ্ক্ষিত জয় পায় ফ্রান্স।সোমবার রাতে ব্রাসেলসে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। বেলজিয়াম ও ইতালির সংগ্রহ ৩ পয়েন্ট করে। তুরস্ক এখনো কোনো পয়েন্ট পায়নি।ম্যাচে প্রায় ৬৫ শতাংশ বলের দখল ছিল ফ্রান্সের। গোলের জন্য ১৮টি শট নেয় তারা, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে বেলজিয়াম ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি।তুরস্কের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। অভিষেক হয় আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়ার। ২০১০ সালের আগস্টের পর এই প্রথম ফ্রান্সের কোনো ম্যাচে একসঙ্গে তিন বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক হলো।আরও পড়ুন, বৃষ্টিতে ম্যাচ বাতিল র্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে বাংলাদেচোটের কারণে কিলিয়ান এমবাপে না থাকায় নতুন অধিনায়কত্বের ভার নিয়ে মাঠে নামে ফ্রান্স। ষষ্ঠ মিনিটেই সুযোগ পেয়েছিল তারা। তবে বক্সের ভেতর থেকে এস্তেবান লাপোলের শট লক্ষ্যে থাকেনি।১২তম মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন দেজিরে দুয়ে। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও আক্রমণ অব্যাহত রাখে ফ্রান্স। ১৭তম মিনিটে লাপোলের শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক।দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। ৭৩তম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয় বেলজিয়াম। দদি লুকেবাকিওর প্রচেষ্টা আটকে দেন ফরাসি গোলরক্ষক মাইক মিয়াঁ।৭৭তম মিনিটে বাহকোলার বদলি হিসেবে মাঠে নামেন মাইকেল ওলিসে। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।রায়ান শের্কির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দ্রুতগতিতে এগিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো নিচু শটে বল জালে পাঠান ওলিসে। তাঁর গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।গোলের পর খেলোয়াড়দের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দেন কোচ জিনেদিন জিদানও। টাচলাইনে ছুটে গিয়ে তাঁর উদযাপনেও ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত