প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বেড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি নতুন সরকারের প্রথম জাতিসংঘ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন।প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে চার দিনের সফরে মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য, ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে।গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সরকারের ‘পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন’ কৌশল তুলে ধরেন। একই সঙ্গে নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, প্রযুক্তি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।হুমায়ুন কবির বলেন, সফরকালে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিন, জলবায়ু ন্যায়বিচার, উন্নয়ন অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য স্পষ্ট রূপরেখা, অব্যাহত মানবিক সহায়তা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সফরকালে তুরস্ক, ইরান, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, হাইতি ও কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।আড়ও পড়ুন,শীতের আগাম বার্তা সেপ্টেম্বরেই শীতের আমেজপ্রতিমন্ত্রী সফরটিকে সফল হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের সুযোগ পেয়েছে।বোয়িং বিমান কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী বিমান কেনা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের মাধ্যমে নতুন রুট চালু এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত