প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ ইতিহাস টেলর সুইফটের নতুন রেকর্ড
সংবাদ দিগন্ত ||
সংগীতের মঞ্চে টেলর সুইফটের সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি ইতিহাস। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএতে বিশেষ সম্মাননা পেয়েছেন এই মার্কিন পপ তারকা। নতুন এই স্বীকৃতির ফলে ভিএমএর ইতিহাসে টেলর সুইফটের মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। এর আগে ৩০টি পুরস্কার নিয়ে রেকর্ডের শীর্ষে ছিলেন সংগীত তারকা বিয়ন্সে। এবারের আয়োজনে শুধু পুরস্কার জয়ই নয়, মিউজিক ভিডিও নির্মাণে অবদানের জন্যও বিশেষভাবে সম্মানিত হয়েছেন সুইফট। পুরস্কার গ্রহণের সময় সংগীত ও মিউজিক ভিডিওর জন্য দীর্ঘদিন ধরে মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। আড়ও পড়ুন,এটা মোটেও মেনে নেওয়া যায় না : সাদিয়া আয়মানএকই সঙ্গে নিজের এই সাফল্যের কৃতিত্ব দেন ভক্তদেরও। অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রদর্শিত হয় টেলর সুইফটের পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন টেলর সুইফট, ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল। এবারের আসরে ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কারও জিতেছেন সুইফট। প্রায় দুই দশকের সংগীত ক্যারিয়ারে প্রায় ৬০টি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ১৮টি ভিডিওতে নিজেই লেখক ও পরিচালক হিসেবে কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত