প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
শীতের আগাম বার্তা সেপ্টেম্বরেই শীতের আমেজ
সংবাদ দিগন্ত ||
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ কমে গেছে তাপমাত্রা। গত রোববার (২৬ সেপ্টেম্বর) শহরটির সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২১ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার এই পরিবর্তন গত ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সর্বনিম্ন এবং ২০০১ সালের পর সর্বনিম্ন তাপমাত্রার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিল্লিতে হঠাৎ এমন ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছে। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, এবার কি আগেভাগেই শীতের আগমন ঘটছে? এর পেছনে এল নিনোর কোনো প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নও উঠেছে।তবে আবহাওয়াবিদদের মতে, দিল্লির এই সাময়িক ঠান্ডার সঙ্গে শীতের আগমন কিংবা এল নিনোর কোনো সরাসরি সম্পর্ক নেই। বঙ্গোপসাগর থেকে আসা একটি দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টিপাত হয়েছে। এরই প্রভাবে দিল্লিতেও তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমেছে।আরও পড়ুন, কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জমৌসুমি বায়ু বিদায়ের সময় ওই নিম্নচাপ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ও রাজস্থানসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। মেঘলা আকাশ ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। একই সঙ্গে রাতে তুলনামূলক ঠান্ডা অনুভূত হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, এটি স্থায়ী কোনো আবহাওয়াগত পরিবর্তন নয়; বরং নির্দিষ্ট একটি আবহাওয়া ব্যবস্থার সাময়িক প্রভাব। নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার পর উত্তর ভারতে শুষ্ক পশ্চিমা বাতাসের প্রভাব বাড়বে।ফলে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর থেকে দিল্লি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে পারে এবং তাপমাত্রাও আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরে দিল্লির এই শীতল আবহাওয়া আপাতত শীতের আগাম আগমনের ইঙ্গিত নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত