প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধামরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাজমুল আলম মাসুদ ||
ঢাকার ধামরাই উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, আরও পড়ুন, রক্ষণাবেক্ষণ কাজে নাটোর-রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধের ঘোষণাহাট-বাজার ও জনবহুল এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় বক্তারা ধামরাইয়ে শান্তিপূর্ণ ও স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।সভায় উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতামত তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত