প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
সংবাদ দিগন্ত ||
আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। নাগরিকের তথ্য জানার অধিকার, স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। নাগরিক অধিকার ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যের গুরুত্বকে সামনে নিয়ে আসে এ দিবস।তথ্য মানুষের সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান ভিত্তি। সরকারি প্রতিষ্ঠান, জনসেবা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ থাকলে নাগরিকরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারেন। একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বর্তমানে প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে তথ্য পাওয়ার সুযোগ আগের তুলনায় অনেক সহজ হয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তেই বিশ্বের নানা প্রান্তের তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে তথ্যপ্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের বিস্তারও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।ফলে শুধু তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়; কোন তথ্য সত্য, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিকতা যাচাই করার সক্ষমতাও বাড়াতে হবে। আরও পড়ুন : রেহানা হত্যা: লাশ পুঁতে চারা রোপণ, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিটবিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার বিষয়ে নাগরিক সচেতনতা প্রয়োজন।ইউনেস্কোর দৃষ্টিতে, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের সর্বজনীন প্রবেশাধিকার মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ডিজিটাল যুগে তথ্যের অখণ্ডতা, অপতথ্য মোকাবিলা এবং সবার জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তথ্য অধিকার শুধু তথ্য পাওয়ার সুযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নাগরিক সচেতনতা, অংশগ্রহণ, জবাবদিহি এবং জনস্বার্থ রক্ষার বিষয়ও গভীরভাবে যুক্ত। জনগণের প্রয়োজনীয় তথ্য সহজলভ্য হলে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা বাড়ে এবং সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী হয়।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে তাই তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছ তথ্যপ্রকাশ, দায়িত্বশীল গণমাধ্যমচর্চা এবং নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে সামনে আনা প্রয়োজন। একই সঙ্গে অপতথ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলাও সময়ের দাবি।তথ্য হোক সবার জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য ও যাচাইযোগ্যএই প্রত্যাশাই হোক আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের মূল বার্তা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত