প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী
সংবাদ দিগন্ত ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ সময়ের মধ্যে যাদের নিয়োগ হবে না, তাদের বিষয়ও পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, মডেল মসজিদে জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় নতুন নীতিমালা জারিতিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের কাছ থেকে চূড়ান্ত আবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) মাধ্যমে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে যাচাই-বাছাইয়ের সময় অনেকের ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে এসেছে।এসব তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যাদের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রিভিউ করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত