প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
অজয় সেন ত্রিপুরা ||
খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেলার নয়টি উপজেলা থেকে বালক বিভাগের নয়টি দল এবং বালিকা বিভাগের চারটি দল এতে অংশ নেয়।ফাইনাল অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া চারটি দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।আরও পড়ুন, আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।সংশ্লিষ্টরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।ফাইনাল খেলাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত