প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. আব্দুল আলীম মোল্যা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বড়দল বাজার এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল আলীম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত এন্তাজ উদ্দীন মোল্যার ছেলে।আরও পড়ুন, বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণআশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, গত ৯ সেপ্টেম্বর আশাশুনি থানায় দায়ের করা মামলা নং-০৭, জিআর-১৮৫/২৬ মামলায় আব্দুল আলীম মোল্যাকে আসামি করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আব্দুল আলীম মোল্যাকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত