প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচবিবিতে শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু এলাকায় শোকের মাতম
মোঃ মাসুম রেজা ||
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শশার ক্ষেত রক্ষায় টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শশার ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার টানিয়ে রেখেছিলেন। আরও পড়ুন, ১৪ বছরে দৈনিক সংবাদ দিগন্ত: সত্য, জনস্বার্থ ও গণমাধ্যমের দায়বদ্ধতার পথে আরও এক ধাপশনিবার রাতে সাকিব শশা খেতে ওই জমিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
রোববার সকালে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশার ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মো. মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত