প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ
সংবাদ দিগন্ত ||
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। আগস্টে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ।রফতানি উন্নয়ন ব্যুরোর ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের।গত অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার বা ৩ দশমিক ৭৪ শতাংশ।তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। পরের মাস আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধির ফলে সেই ঘাটতি কাটিয়ে ওঠে বাংলাদেশ।আড়ও পড়ুন,আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দামচলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে পুরো বছরে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রফতানির মাসিক গড় গত অর্থবছরের গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।আর মাত্র দুই মাসেই গত অর্থবছরের পুরো বছরের রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জন করেছে বাংলাদেশ।
যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার। ফলে অর্থবছরের শুরুতে এই বাজারে রফতানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে সামগ্রিক পোশাক রফতানিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত