প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে মজনু বাহিনীর হাতে চার জেলে অপহরণ
সংবাদ দিগন্ত ||
পূর্ব সুন্দরবনের পৃথক দুটি এলাকা থেকে মজনু বাহিনী নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এবং আমবাড়ীয়া এলাকায় এসব ঘটনা ঘটে।বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সাগর-সংলগ্ন নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এ সময় তিন জেলেকে তুলে নিয়ে যায় তারা।অপহৃতদের মধ্যে রিপন নামে ২৬ বছর বয়সী এক জেলে এবং ফরিদ নামে ৩০ বছর বয়সী আরেকজন রয়েছেন। অপর জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায় বলে জানা গেছে।একই রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকেও রিপন নামে ২৮ বছর বয়সী এক জেলেকে অপহরণ করা হয়। এ সময় তার নৌকা পাঁচটি মোবাইল ফোন এবং জেলেদের খাদ্যসামগ্রী নিয়ে যায় দস্যুরা। পরে ওই জেলেকে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।আড়ও পড়ুন,শ্রীপুরে জমি দখলের অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও শতাধিক গাছ কাটার দাবিমোংলার মাছ ব্যবসায়ী ও জেলে মহাজন ইসমাইল হোসেন লিটন গাজী জানান, অপহৃত রিপনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে।একসঙ্গে চার জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন জেলে মহাজনরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকা থেকে তিন জেলে অপহরণের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত