প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
পানি বিপৎসীমার ওপরে বন্যার পানি প্রবাহিত হয়ার শঙ্কা
সংবাদ দিগন্ত ||
উজানে ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।পাউবোর পূর্বাভাস অনুযায়ী, স্থল নিম্নচাপটি বর্তমানে ভারতের উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। একই সময়ে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে পাউবো জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি সমতলে পরিবর্তন দেখা দিতে পারে।আরও পড়ুন, সরকারি কর্মচারীদের জন্য নতুন সুখবর, জিপিএফে মুনাফার হার নির্ধারণপাউবোর পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।তিস্তা নদীর পানি আগামী একদিন আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন কমতে পারে।তবে আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে পাউবো। এতে তিস্তা নদীসংলগ্ন নিচু এলাকা ও চরাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী পাঁচ দিন এ নদ-নদীর পানি সমতল আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী পাঁচ দিন এ নদ-নদীর পানি সমতল কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত